শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে দুইটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

অনলাইন নিউজ পোর্টাল • 19 আগস্ট 2020, 08:05 রাত • 182 বার পঠিত
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে দুইটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় বেংকুলু প্রদেশে দুইটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মাত্র ছয় মিনিটের ব্যবধানে ভূমিকম্প দু’টি আঘাত হানে বলে দেশটির আবহাওয়া ও জিওফিজিক এজেন্সি জানিয়েছে।

বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৬ দশমিক ৬। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বেংকুলু থেকে ১৬৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ২৪ কিলোমিটার গভীরে।

এর ঠিক ছয় মিনিট পরই স্থানীয় সময় ভোর ৫টা ২৯ মিনিটে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে সেটির মাত্রা ছিল ৬ দশমিক ৭। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বেংকুলু থেকে ৭৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ৮৬ কিলোমিটার গভীরে।

শক্তিশালী এই ভূমিকম্প দু’টির কম্পন পার্শ্ববর্তী মুকোমুকো, সেলুমা ও কেপাহিয়াং শহরসহ প্রতিবেশি দেশ সিঙ্গাপুরেও অনুভূত হয়েছে। তবে এতে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।