শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় সোনার খনি ধসে ৭জন নিহত ও অন্তত ৯জন আহত

অনলাইন নিউজ পোর্টাল • 11 মে 2021, 09:31 রাত • 253 বার পঠিত
ইন্দোনেশিয়ায় সোনার খনি ধসে ৭জন নিহত ও অন্তত ৯জন আহত

ইন্দোনেশিয়ায় একটি সোনার খনি ধসে সাতজন নিহত ও অন্তত নয়জন আহত হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরো একজন। সোমবার দেশটির পশ্চিম সুমাত্রা প্রদেশে এই খনি ধসের ঘটনা ঘটে।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান ফিকরি জানিয়েছেন, রোববার দুপুর থেকে সোমবার ভোর অবধি সোলোক সেলাটন জেলায় ভারী বৃষ্টিপাতের পরে এই ঘটনা ঘটে।

এক বিবৃতিতে তিনি বলেন, স্থানীয় উদ্ধারকারী দল নিহতদের লাশ উদ্ধার ও আহতদের চিকিৎসার জন্য কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করেছে।

ইন্দোনেশিয়ান আবহাওয়া, জলবাযুবিদ্যা এবং ভূ-তত্ত্ববিজ্ঞান বিষয়ক সংস্থা জানিয়েছে, আগামী তিন দিন সুমাত্রা, জাভা, কালিমনটান, সালভেসি ও পাপুয়ার মূল দ্বীপপুঞ্জসহ ইন্দোনেশিয়ার বেশ ক’টি প্রদেশে বন্যা হতে পারে।