শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় পুলিশ স্টেশনে বিস্ফোরণ,নিহত ১আহত কয়েকজন

মোহাম্মদ খাইরুল আমিন • 07 ডিসেম্বর 2022, 11:21 দুপুর • 398 বার পঠিত
ইন্দোনেশিয়ায় পুলিশ স্টেশনে বিস্ফোরণ,নিহত ১আহত কয়েকজন

ইন্দোনেশিয়ায় পশ্চিম জাভা প্রদেশের একটি পুলিশ স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

এদিকে পশ্চিম জাভা প্রদেশের বান্দুং পুলিশের কর্মকর্তা আসউইন সিপায়ুং ও মেট্রো টিভির বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আজ বুধবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে ছুরি হাতে এক ব্যক্তি পুলিশ ভবনে প্রবেশ করার পরই বিস্ফোরণ ঘটে।

মেট্রো টিভির ফুটেজে পুলিশ স্টেশনের ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। এছাড়া মাটিতে পড়ে থাকা ভবনের কিছু ধ্বংসাবশেষ এবং ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। বাসিন্দারা স্থানীয় গণমাধ্যমকে জানায়, তারা একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের মুখপাত্র আহমেদ রামাদান বলেন, নিহত ওই ব্যক্তি হামলার সন্দেহভাজন অপরাধী। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ।