ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে অন্তত সাত জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
18 মে 2021, 01:49 দুপুর
•
860 বার পঠিত
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি নৌকাডুবিতে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, রোববার পর্যটকেরা সেলফি তুলতে গেলে অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাটি ডুবে যায়।
পুলিশ জানিয়েছে, শনিবারের ওই নৌকাডুবির ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার হয়েছে সাত জনের। এখনো নিখোঁজ রয়েছে দু’জন। সেখানে নৌকাভ্রমণ ব্যবস্থাপনার কোনো গলদ ছিল কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
সেন্ট্রাল জাভা পুলিশ প্রধান জানান, শনিবার নৌকাটির ২০ আরোহীর সবাই গ্রুপ ছবি তুলতে হঠাৎ করে এক পাশে চলে গেলে এই দুর্ঘটনা ঘটে। তিনি সাংবাদিকদের বলেন, ‘এই দুর্ঘটনার কারণ অতিরিক্ত যাত্রী বোঝাই। ২০ জন মানুষ নৌকার ডান পাশে চলে গেলে তা নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।’ পুলিশ প্রধান জানিয়েছেন, নৌকাটি চালাচ্ছিল ১৩ বছরের একটি কিশোর।