ইন্দোনেশিয়ায় ফেরি ডুবির ঘটনায় ৭ জনের মৃত্যু ও নিখোঁজ ১১ জন
অনলাইন নিউজ পোর্টাল
•
30 জুন 2021, 08:11 রাত
•
122 বার পঠিত
ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী ফেরি ডুবির ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে ১১ জন। মঙ্গলবার দেশটির বালি উপকূলবর্তী উত্তাল সাগরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ফেরিটি জাভা দ্বীপ থেকে একটি সরু প্রণালী দিয়ে যাচ্ছিল। এ দ্বীপের পশ্চিমাঞ্চলের গিলিমানুক বন্দরের কাছে কেএমপি ফেরি ডুবির পর পর মঙ্গলবার সন্ধ্যায় পানি থেকে অনেককে জীবিতাবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ফেরিতে ৫৭ যাত্রী ও ক্রু ছিল।
ঘটনার পর উদ্ধার কর্মীরা নিখোঁজদের অনুসন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। বালি অনুসন্ধান ও উদ্ধার বিভাগের প্রধান বলেন, ‘আমরা নিখোঁজদের সন্ধানে এখন তল্লাশি অভিযান চালাচ্ছি।’