ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে
অনলাইন নিউজ পোর্টাল
•
21 আগস্ট 2020, 08:14 রাত
•
211 বার পঠিত
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ৯ ছিল। শুক্রবার দেশটির সুলাওয়েজি দ্বীপের কাতাবু থেকে ২২০ কিলোমিটার দক্ষিণে ভূপৃষ্ঠের ৬০০ কিলোমিটারেরও বেশি গভীরে সমুদ্র তলদেশে ভূমিকম্পটি আঘাত হানে।
দেশটির স্থানীয় খবরে বলা হয়, বন্দা সমুদ্রে ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে কয়েকশ’ কিলোমিটার দূর থেকেও এটি অনুভূত হয়। ভূপৃষ্ঠের গভীরে আঘাত হানা যেকোন ভূমিকম্পের চেয়ে ভূপৃষ্ঠের স্বল্প গভীরে আঘাত হানা ভূমিকম্পের ক্ষতির প্রবণতা অনেক বেশি থাকে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা জানায়, ‘এ ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত আমরা ক্ষয়ক্ষতির কোন খবর পাইনি।’