শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ইন্দোনেশিয়া থেকে চীনা পতাকাবাহী জাহাজ মোংলা বন্দরে

মোহাম্মদ খাইরুল আমিন • 10 জুন 2023, 04:24 দুপুর • 318 বার পঠিত
ইন্দোনেশিয়া থেকে চীনা পতাকাবাহী জাহাজ মোংলা বন্দরে

ইন্দোনেশিয়া থেকে আসা চীনা পতাকাবাহী জাহাজ এম ভি জে হ্যায়  রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে  মোংলা বন্দরে পৌঁছেছে।

আজ শনিবার (১০ জুন) ভোর ৫টার দিকে ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় ভিড়েছে।

এর আগে ২১ মে মোংলা বন্দরের উদ্দেশ্যে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে জাহাজটি। সকাল থেকেই এ জাহাজ থেকে কয়লা খালাস করে লাইটার বা কোস্টার জাহাজে করে তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে নেওয়া শুরু হয়েছে।


বিদেশি জাহাজ ‘জে হ্যায়’র স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, কয়লা নিয়ে চীনের পতাকাবাহী জাহাজ এম ভি জে হ্যায় ভোর ৫টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়েছে। জাহাজ থেকে কয়লা খালাস ও পরিবহণের কাজ শুরু হয়েছে।
আশা করা যায় এর প্রক্রিয়া শুরু হলে দেশে কিছুটা হলেও লোডশেডিং নিয়ন্ত্রণে আসবে।