ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে ১১ দলীয় বিরোধী জোটের সমাবেশ
ইমরান খান সরকারকে কয়েক সপ্তাহের মধ্যে ক্ষমতাচ্যুত করার অঙ্গীকার করেছে দেশটির ১১ দলীয় বিরোধী জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)।
পাঞ্জাবের গুজরানওয়ালাবাগে শুক্রবার অনুষ্ঠিত সমাবেশে মরিয়ম নেওয়াজ, বিলওয়াল ভুট্টো-জারদারিসহ পিডিএম’র নেতৃবৃন্দ ‘সেনা সমর্থিত ও অক্ষম’ ইমরান সরকারকে ক্ষমতাচ্যুত করতে আন্দোলনের ডাক দেন। এটাকে জনগণের দাবি বলে উল্লেখ করেন তারা।
পিডিএম’র প্রথম এই বিশাল সমাবেশে মরিয়ম, বিলওয়াল ছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা ফজলুর রহমান, মাহমুদ আসাকজাইসহ আরও অনেক নেতা। এই সমাবেশে কেবল দেশটির অভ্যন্তরীণ বিশ্লেষকদের পাশাপাশি নজর ছিল বিদেশিদের।
আগেই ধারণা করা হচ্ছিল, এই সমাবেশের মাধ্যমে পাকিস্তান মুসলিম লিগ- নওয়াজের শক্তি প্রদর্শিত করানো হবে। কেননা গুজরানওয়ালা দলটির শক্ত ঘাঁটি। সত্যি বলতে, লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নির্দেশনাতেই অনুষ্ঠিত হয় এই সমাবেশ।