ইলেক্টোরাল ভোটে ট্রাম্প ২১২, বাইডেন ২৩৭
অনলাইন নিউজ পোর্টাল
•
04 নভেম্বর 2020, 02:39 দুপুর
•
224 বার পঠিত
হোয়াইট হাউসের ক্ষমতা পাওয়ার লড়াই জমে উঠেছে। ৩ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে লড়ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। ভোট শেষ হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের মঙ্গলবার রাতটিতে এখন ফলের অপেক্ষায় সময় গুনছেন দুই প্রার্থী।
নির্বাচনের প্রথম ফলাফল যখন কড়া নাড়ছে, তখন মার্কিন সংবাদমাধ্যমগুলো ফলাফলের পূর্বাভাস দিতে শুরু করেছে। সে হিসাবে ট্রাম্পের রিপাবলিকান পার্টি ১২টি অঙ্গরাজ্যে এগিয়ে রয়েছে। এর মধ্যে রয়েছে ইন্ডিয়ানা, কেনটাকি, ওকলাহোমা, টেনেসি, ওয়েস্ট ভার্জিনিয়া প্রভৃতি। ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্প সব কটিতে জিতেছিলেন।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত ইলেকটোরাল ভোটে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন জো বাইডেন। তিনি ট্রাম্পের চেয়ে ৯৭টি ইলেকটোরাল কলেজের ভোটে এগিয়ে আছেন।
এখন পর্যন্ত ডেমোক্র্যাট প্রেসিডেন্টন প্রার্থী বাইডেন ২৩৭টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন ২১২টি ইলেকটোরাল ভোটে।