শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত অন্তত ১৫ জন

মোহাম্মদ খাইরুল আমিন • 04 অক্টোবর 2022, 02:50 দুপুর • 266 বার পঠিত
ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত অন্তত ১৫ জন

ইকুয়েডরে কারাগারে সর্বশেষ দাঙ্গায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। কর্মকর্তারা এ খবর জানান।

ইকুয়েডরের কারাগারের ব্যবস্থাপনা সংস্থা ‘এসএনএআই’ এক বিবৃতিতে বলেছে, সোমবারের এ দাঙ্গায় ১৫ জন নিহত ও ২১ জন আহত হয়েছে।

দেশটির দক্ষিণাঞ্চলের লাটাকুঙ্গা শহরের এ কারাগারের নিয়ন্ত্রণ নিতে কৌশলগত ইউনিট অব্যাহত অভিযান চালিয়ে যাচ্ছে।

কারাগারটিতে ৪,৩০০ বন্দী রয়েছে। এটি দেশটির অন্যতম বৃহত্তম কারাগার। গত ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে মাদক চোরাচালান সম্পর্কিত সাতটি সহিংসতার ঘটনায় চারশোরও বেশি বন্দী প্রাণ হারায়।
ধারন ক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দী কারাগারগুলোতে থাকায় সেখানে জীবনযাত্রার পরিস্থিতি খুবই করুন।

এ কারনে কারাগারগুলোকে থাকার উপযোগী করতে দেশটির প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো আগস্টে দেশের প্রথম বন্দী আদমশুমারি চালু করেন।