শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইইউর বাইরের দেশের জন্য ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন নিউজ পোর্টাল • 30 জানুয়ারী 2021, 02:38 দুপুর • 236 বার পঠিত
ইইউর বাইরের দেশের জন্য ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা

ফ্রান্সে কোভিড-১৯ মোকাবিলায় সীমান্তে কঠোর বিধিনিষেধ আরোপ করার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী জ্যঁ কাস্তেক্স।

বিবিসি জানায়, রোববার (৩১ জানুয়ারি) থেকে অতি জিরুরি প্রয়োজন ছাড়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশ বাদে অন্য কোনো দেশের নাগরিকরা ফ্রান্সে প্রবেশ করতে পারবেন না।

ইইউর দেশগুলো থেকে ফ্রান্সে যাওয়ার ক্ষেত্রেও করোনা পরীক্ষায় কড়াকড়ি আরোপ করা হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে নতুন ওই নিষেধাজ্ঞার ঘোষণা দেন ফরাসি প্রধানমন্ত্রী।

এসময় ফ্রান্সে সান্ধ্যকালীন কারফিউসহ অন্য বিধিনিষেধ মানা হচ্ছে কিনা তা তদারকি করতে পুলিশ আরও জোর দেবে বলেও জানান তিনি।

সম্প্রতি ফ্রান্সে করোনা ভাইরাস মোকাবিলায় বিধিনিষেধ আরও কঠোর করার পরও দেশটিতে সংক্রমণ বাড়ছেই।