ইহুদি বিরোধ পোস্ট করায় গুগলের বৈচিত্র্য বিভাগের প্রধান প্রত্যাহার
অনলাইন নিউজ পোর্টাল
•
05 জুন 2021, 05:50 বিকাল
•
526 বার পঠিত
ইহুদি বিরোধী পোস্ট শেয়ার করার দায়ে গুগলের ‘বৈচিত্র্য বিভাগের’ প্রধান কামাউ ববকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কামাউ ববের ওই পোস্টে বলা হয়, ইহুদিদের ‘যুদ্ধ এবং হত্যার’ ক্ষুধা রয়েছে।
২০০৭ সালে ব্লগে শেয়ার করা এই মন্তব্যটি ইসরায়েল-ফিলিস্তিন সহিংসতাকে কেন্দ্র করে বিগত সপ্তাহে আবারও সামনে এসেছে। যা ইতোমধ্যে ডিলিট করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে গুগলের এক মুখপাত্র বলেন, আগামী দিনগুলোতে কামাউ বব আমাদের বৈচিত্র্য বিভাগের সঙ্গে আর থাকছেন না। আমাদের বৈচিত্র্য বিভাগের এক সদস্যের লেখা এমন পোস্টের তীব্র নিন্দা জানাই। এটি এমন সময়ে এলো যখন চারদিকে ইহুদি বিরোধী হামলা ক্রমশ বাড়ছে।