শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

ইহরাম অবস্থায় বেখেয়ালে একটি উকুন মেরে ফেল্লে জরিমানা দিতে হবে কি

মোহাম্মদ খাইরুল আমিন • 09 নভেম্বর 2022, 11:45 দুপুর • 651 বার পঠিত
ইহরাম অবস্থায় বেখেয়ালে একটি উকুন মেরে ফেল্লে জরিমানা দিতে হবে কি

১৩১৯: প্রশ্ন
আমার মা গত বছর হজ্ব করেছেন। ইহরাম অবস্থায় তিনি বেখেয়ালে একটি উকুন মেরে ফেলেছিলেন। জানতে চাই, এর জন্য কোনো জরিমানা দিতে হবে কি না?

উত্তর:
ইহরাম অবস্থায় একটি উকুন মারলে সামান্য পরিমাণ খাদ্য যেমন একটি খেজুর বা দু’চার টাকা সদকা করাই যথেষ্ট।

-হিদায়া ১/২৬৬, রদ্দুল মুহতার ২/৫৬৯, ফাতহুল কাদীর ৩/২৩, মানাসিক মোল্লা আলী কারী রাহ. ৩৭