শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ইডেনের অধ্যক্ষ মাহফুজা পারভীনকে হত্যায় ২ গৃহপরিচারিকার মৃত্যুদণ্ড

অনলাইন নিউজ পোর্টাল • 04 অক্টোবর 2020, 02:43 দুপুর • 210 বার পঠিত
ইডেনের অধ্যক্ষ মাহফুজা পারভীনকে হত্যায় ২ গৃহপরিচারিকার মৃত্যুদণ্ড

ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই গৃহপরিচারিকার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। রোববার দুপুরে ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

এ মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন- রুমা ওরফে রেশমা ও রিক্তা আক্তার ওরফে স্বপ্না। রায় ঘোষণার আগে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

এর আগে ৩০ সেপ্টেম্বর ঢাকার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার এ দিন ধার্য করা হয়।

গত বছরের ১০ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডে সুকন্যা টাওয়ারে নিজ বাসা থেকে মাহফুজা চৌধুরী পারভীনের মরদেহ উদ্ধার করে পুলিশ।