শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ই-কমার্সের পণ‌্য ডেলিভারি সময়সীমা রাত ১২টা পর্যন্ত নির্ধারণ

অনলাইন নিউজ পোর্টাল • 08 এপ্রিল 2021, 07:31 বিকাল • 255 বার পঠিত
ই-কমার্সের পণ‌্য ডেলিভারি সময়সীমা রাত ১২টা পর্যন্ত নির্ধারণ

করোনাকালীন ই-কমার্সের পণ‌্য ডেলিভারির সময় রাত ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার ই-কমার্স অ‌্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) আয়োজিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শমী কায়সার বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ে ই-ক্যাবের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় ঠিক করা হয়েছে রাত ১২টা পর্যন্ত। এর আগে ই-কমার্স ডেলিভারির সময়সীমা সন্ধ্যা ৬টা পর্যন্ত ছিল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী করোনাকালীন সময়ে জনগণকে অনলাইনে কেনাকাটার ব্যাপারে পরামর্শ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় বর্তমান পরিস্থিতিতে ই-ক্যাবের পক্ষ থেকে আবেদনের মাধ্যমে ই-কমার্স ডেলিভারির সময়সীমা সন্ধ্যা ৬টা থেকে বাড়িয়ে রাত ১২টা পর্যন্ত করা হয়েছে।