শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ই-কমার্সে পণ্যের মজুদ না থাকলে, অর্ডার নিতে পারবে না কোম্পানি

অনলাইন নিউজ পোর্টাল • 08 ডিসেম্বর 2020, 11:54 দুপুর • 714 বার পঠিত
ই-কমার্সে পণ্যের মজুদ না থাকলে, অর্ডার নিতে পারবে না কোম্পানি

অর্ডার সম্পন্ন হওয়ার পরে এলাকাভেদে ৭ থেকে ১০ দিনের মধ্যে পণ্য ডেলিভারি না দিলে জরিমানা দিতে হবে ই- কমার্স কোম্পানিকে।  এটি করতে ব্যর্থ হলে ই- কমার্স কোম্পানিকে জরিমানার পাশাপাশি গ্রাহককে টাকা ফেরত দিতে হবে।

এমনকি তারা পণ্য সরবরাহ জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হবে। এছাড়া পণ্যের মজুদ না থাকলে কোনো কোম্পানি অর্ডার গ্রহণ করতে পারবে না।

জালিয়াতি ও দেরিতে পণ্য ডেলিভারি রোধে এসব শর্ত যুক্ত করে ই-কমার্স নীতিমালা চূড়ান্ত করতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। এ জাতীয় অনেক নির্দেশিকাসহ, ই-কমার্সকে আরও সহজলভ্য করতে একটি নীতি সমৃদ্ধ ব্যবসায়ীক মডেল প্রণয়ন করছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে ই-কমার্স নীতিমালার একটি খসড়া চূড়ান্ত করেছে। নীতিমালা চূড়ান্ত করার জন্য বাণিজ্যমন্ত্রী, মন্ত্রণালয়ের প্রতিনিধি ও ই-কমার্স খাতের প্রতিনিধিদের সঙ্গে শিগগিরই বৈঠকে বসবে।

প্রথমত এই নীতিমালা শুধু ওয়েবসাইটভিত্তিক ই-কমার্স কোম্পানিগুলোর জন্য। বাণিজ্য মন্ত্রণালয় পরবর্তীতে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালিত ক্ষুদ্র ই-কমার্স উদ্যোগের জন্য আলাদা নীতিমালা জারি করবে। বর্তমানে ওয়েবসাইটভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠানের সংখ্যা পা্রয় ২০০০টি। এ ছাড়া ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগযোগ মাধ্যম ভিত্তিক ৫০ হাজার উদ্যোগ রয়েছে।

 

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, বিদ্যমান অসংগতি হ্রাস ও গ্রাহকের স্বার্থ রক্ষার মাধ্যমে সরকার ই- কমার্স খাতকে সমৃদ্ধ করার জন্য নীতিমালা তৈরি করছে।