শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ই-কমার্স প্রতিষ্ঠানকে দুই মাসের মধ্যে রেজিস্ট্রেশনের নির্দেশ

অনলাইন নিউজ পোর্টাল • 28 অক্টোবর 2021, 05:07 বিকাল • 425 বার পঠিত
ই-কমার্স প্রতিষ্ঠানকে দুই মাসের মধ্যে রেজিস্ট্রেশনের নির্দেশ

আগামী দুই মাসের মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে বাণিজ্য মন্ত্রণালয়ে রেজিস্ট্রেশন ও বাংলাদেশ ব্যাংকে একটি ডিপোজিট রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, রেজিস্ট্রেশন করার সময় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে। যদি কোনো প্রতিষ্ঠান গ্রাহকের সঙ্গে প্রতারণা করে তাহলে সেই টাকা থেকে গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।