ই-কমার্স পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা ফেরত দেওয়া হবে
অনলাইন নিউজ পোর্টাল
•
25 অক্টোবর 2021, 09:02 রাত
•
250 বার পঠিত
সোমবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ই-কমার্স পেমেন্ট গেটওয়েতে ক্রেতাদের আটকে থাকা ২১৪ কোটি টাকা আগামী তিন মাসে ফেরত দেওয়া হবে। এজন্য বাংলাদেশ ব্যাংক কাজ করবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, আজকের বৈঠকে নিবন্ধনের জন্য ইউনিক আইডি, সেন্ট্রাল লগ ইন ট্রাকিং সিস্টেম ও কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেম চালু এবং ১ জুলাই থেকে এ পর্যন্ত আটকে পড়া টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করা হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ক সফটওয়্যার তৈরির বিষয়ে আইসিটি বিভাগ তথ্য জানাবে।
আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ই-কমার্স খাতের জন্য নতুন আইন, কর্তৃপক্ষ প্রয়োজন নেই। প্রচলিত আইনের মাধ্যমে এ খাত পরিচালনা করা যাবে।