হ্যারিকেন ইয়ানের তান্ডবে কিউবাজুড়ে নিকষকালো অন্ধকার
ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বৃহত্তম ও সবচেয়ে পশ্চিমে অবস্থিত দ্বীপ। কিউবাতে আঘাত হেনেছে হ্যারিকেন ইয়ান। এতে পুরো দেশ বিদ্যুৎহীন হয়ে পড়ছে। বুধাবার (২৮ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কর্মকর্তারা বলেছেন, দেশের পুরো বৈদ্যুতিক ব্যবস্থা বিপর্যয়ে। দেশটির প্রধান বিদ্যুৎ কেন্দ্রগুলির একটিকেও সচল অবস্থায় ফিরিয়ে আনা যায়নি। ইয়ানের জেরে এখন পর্যন্ত দুইজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া দেশজুড়ে বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে।
মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বৈদ্যুতিক ব্যবস্থার প্রধান ঘোষণা দেন, দেশব্যাপী বৈদ্যুতিক ব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়ায় এক কোটি ১০ লাখ মানুষ অন্ধকারে দিনাতিপাত করছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার এক সাংবাদিক জানান, দেশের ১০০ শতাংশ বৈদ্যুতিক সার্কিট পরিষেবার বাইরে ছিল এবং অ্যান্টোনিও গুইতেরাস থার্মো-ইলেকট্রিক পাওয়ার প্লান্ট 'চালু' করা যায়নি। কিউবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলেকট্রিক পাওয়ার প্লান্ট হচ্ছে অ্যান্টোনিও গুইতেরাস। এটা বন্ধ মানে দেশজুড়ে কোনো বিদ্যুৎ নেই।