শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হুমায়ুন আজাদ হত্যায় ৪ জঙ্গির ফাঁসির রায়

মোহাম্মদ খাইরুল আমিন • 13 এপ্রিল 2022, 12:53 দুপুর • 226 বার পঠিত
হুমায়ুন আজাদ হত্যায় ৪ জঙ্গির ফাঁসির রায়

দেড় যুগ ধরে আলোচিত লেখক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা মামলার রায় হলো আজ। তাকে হত্যার ঘটনায় জেএমবির চার জঙ্গিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। 

আজ বুধবার দুপুরে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আল-মামুন এ মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি চার আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন তিনি।

মৃত্যুদণ্ড পাওয়া চার জঙ্গি হলেন—মিজানুর রহমান ওরফে মিনহাজ, আনোয়ারুল আলম ওরফে ভাগ্নে শহীদ, সালেহীন ওরফে সালাহউদ্দিন ও নূর মোহাম্মদ ওরফে শামীম। 

শাস্তিপ্রাপ্ত চারের মধ্যে জেএমবির শূরা সদস্য মিজানুর ও আনোয়ারুল এখন কারাগারে আছেন।  পলাতক আছেন সালেহীন ও নূর মোহাম্মদ।  

মামলার নথি থেকে জানা যায়, ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে অমর একুশের বইমেলা থেকে ফেরার পথে হামলার শিকার হন হুমায়ুন আজাদ। তাকে রাস্তার ওপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে ফেলে যায় জঙ্গিরা। এর পরদিন তার ভাই মঞ্জুর কবির রমনা থানায় একটি হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। 

এরপর চিকিৎসার ধারায় হুমায়ুন আজাদ অনেকটা সুস্থ হয়ে জার্মানিতে যান। সেখানে ২০০৪ সালের ১২ আগস্ট তিনি মারা যান। এর পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।