শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

হরমুজে আরও এক মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

মোহাম্মদ খাইরুল আমিন • 15 সেপ্টেম্বর 2026, 01:12 দুপুর • 67 বার পঠিত
হরমুজে আরও এক মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

হরমুজ প্রণালির পূর্বাঞ্চলীয় আকাশসীমায় আরও একটি ‘এমকিউ-১’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া সামরিক তৎপরতার মধ্যে এটি ড্রোন ভূপাতিত করার দ্বিতীয় ঘটনা।

মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালি ও এর আশপাশের এলাকায় ইরানি বাহিনীর পরিচালিত অভিযানে এ নিয়ে যুক্তরাষ্ট্রে তৈরি মোট চারটি ‘এমকিউ-১’ ড্রোন ভূপাতিত করা হয়েছে।

প্রধানত নজরদারি ও রেকি অভিযানে ব্যবহৃত এসব ড্রোনকে কেন্দ্র করে কৌশলগত জলসীমায় উত্তেজনা ক্রমেই বাড়ছে। হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের বড় অংশ পরিচালিত হওয়ায় সেখানে সামরিক উত্তেজনা বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে।

তবে ড্রোন ভূপাতিত করার বিষয়ে ইরানের এই দাবি তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে কি না, তা আল-জাজিরার প্রতিবেদনে স্পষ্ট নয়।