শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হোসনি দালানে বোমা হামলা ঘটনায় দুজনের কারাদন্ড

মোহাম্মদ খাইরুল আমিন • 15 মার্চ 2022, 12:20 দুপুর • 244 বার পঠিত
হোসনি দালানে বোমা হামলা ঘটনায় দুজনের কারাদন্ড

পুরান ঢাকার হোসনি দালানে গভীর রাতে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির বোমা হামলার ঘটনায় জেএমবির দুইজনের কারাদণ্ড ও ছয়জনকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান  এ আদেশ দেন।

এর মধ্যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির আরমান ওরফে মনিরের দশ বছর ও কবীর হোসেন ওরফে রাশেদ ওরফে আসিফের সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আবু সাঈদ ওরফে সালমান, রুবেল ইসলাম ওরফে সুমন ওরফে সজীব, চান মিয়া, ওমর ফারুক, হাফেজ আহসান উল্লাহ মাহমুদ ও শাহজালালকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

এর আগে, সকাল ১১টা ২৩ মিনিটে আসামিদের আদালতে তোলা হয়। গত ১ মার্চ এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল রায়ের জন্য এ দিন ধার্য করেন।