হোম কোয়ারেন্টাইন অমান্য করায় ভারতীয় এক নাগরিকের কারাদণ্ড
অনলাইন নিউজ পোর্টাল
•
15 আগস্ট 2020, 02:17 দুপুর
•
156 বার পঠিত
হোম কোয়ারেন্টাইন সংক্রান্ত নির্দেশ অমান্য করে ঘরের বাইরে বের হয়ে কয়েক ডজন মানুষের মধ্যে করোনার সংক্রমণ ছড়ানোর দায়ে মালয়েশিয়ার বসবাসরত এক ভারতীয় নাগরিককে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
খবরে বলা হয়, মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ কেদাহতে একটি রেস্তোরার মালিক ৫৭ বছর বয়সী ওই ভারতীয়র বিরুদ্ধে ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন নির্দেশ অমান্য করার চারটি অভিযোগে এই দণ্ড দিয়েছে আদালত। তিনি গত জুলাই মাসে ভারত থেকে মালয়েশিয়ায় ফিরে অবাধে চলাচল করছিলেন বলে জানানো হয়।
বার্তা সংস্থা বারনামার প্রতিবেদন অনুযায়ী শুধু কারাদণ্ড নয় ওই ভরাতীয় প্রবাসীকে ১২ হাজার রিঙ্গিত জরিমানা করেছে একটি বিশেষ আদালত। করোনা আক্রান্ত ওই ব্যক্তি একটি হাসপাতালে এখন চিকিৎসাধীন।