শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হলুদ তরমুজ চাষে সফল চাষিরা, মুখে তৃপ্তির হাসি

অনলাইন নিউজ পোর্টাল • 08 মে 2021, 04:26 দুপুর • 858 বার পঠিত
হলুদ তরমুজ চাষে সফল চাষিরা, মুখে তৃপ্তির হাসি

চারদিকে ধান ক্ষেত। ঠিক মাঝখানে এক বিঘা (৩৩ শতক) জমিতে সবুজ গাছের ডগায় দুল খাচ্ছে হলুদ জাতের ছোট-বড় নানা অকৃতির তরমুজ। আর এমন দৃশ্য নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়ন এর কামতা গ্রামের যুবক মোস্তাফিজুর রহমান (৩৬) এর তরমুজ ক্ষেতের।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে এক বিঘা জমিতে হলুদ জাতের তরমুজ চাষ করেছন। বর্তমানে তার ক্ষেতজুড়ে ছোট-বড় সারিবদ্ধভাবে তরমুজ এর সমারোহ। আর ১০ থেকে ১৫ দিনের মধ্যে ক্ষেত থেকে তরমুজগুলো বিক্রি ও খাওয়ার উপযুক্ত হবে- এমনটাই জানিয়েছেন তরমুজ চাষি। 

তরমুজ চাষি মোস্তাফিজুর রহমান প্রতিদিনের সংবাদকে বলেন, স্বল্প সময়ে সম্ভাবনাময় নতুন জাতের তরমুজ চাষ করতে আমাকে উৎসাহ দিয়েছেন পাশ্ববর্তী বগুড়া জেলার আদমদীঘি উপজেলার লক্ষীপুর গ্রামের আব্দুল মজিদ নামের আমার এক চাচাতো ভাই। তিনিও হলুদ জাতের তরমুজ চাষ করেছেন। সেখানে তিনি পরিবার নিয়ে বসবাস করেন। তার উৎসাহে আমি হলুদ জাতের তরমুজ চাষ করতে আগ্রহী হলে তিনি ঢাকার এক বীজ ভান্ডার থেকে তরমুজের বীজ সংগ্রহ করে আনেন।