শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হলমার্কের জেসমিনের জামিন প্রশ্নে রায় ২৮ আগস্ট

মোহাম্মদ খাইরুল আমিন • 22 আগস্ট 2022, 04:04 দুপুর • 436 বার পঠিত
হলমার্কের জেসমিনের জামিন প্রশ্নে রায় ২৮ আগস্ট

ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানি আজ শেষ হয়েছে। এ বিষয়ে রায়ের জন্য ২৮ আগস্ট দিন ধার্য রেখেছেন হাইকোর্ট।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী সিনিয়র এডভোকেট খুরশীদ আলম খান বাসস’কে এ কথা জানান।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য আজ এ দিন ধার্য করেন।

এডভোকেট খুরশীদ আলম খান বলেন, ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় জামিন প্রশ্নে রুল জারি করে আদেশ দিয়েছিলো আদালত। আজ ওই রুলের ওপর শুনানি শেষ হলো।

facebook sharing button

twitter sharing button

messenger sharing button

whatsapp sharing button

sharethis sharing button