শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হল না ছাড়লে ছাড় নয়: ডিবির হারুনের হুঁশিয়ারি

মোহাম্মদ খাইরুল আমিন • 17 জুলাই 2024, 07:30 বিকাল • 465 বার পঠিত
হল না ছাড়লে ছাড় নয়: ডিবির হারুনের হুঁশিয়ারি

নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল না ছাড়লে ‘কোনো ছাড় দেওয়া হবে না’ বলে হুঁশিয়ার করেছেন গোয়েন্দা পুলিশের কর্মকর্তা হারুন অর রশীদ।

ঢাকা মহানগর পুলিশের এই অতিরিক্ত কমিশনার বলেছেন, “জানমালের ক্ষতি করলে তা দমন করা ছাড়া পুলিশের সামনে আর কী করার থাকতে পারে? বিশ্ববিদ্যালয় প্রশাসন হল খালি করার সিদ্ধান্ত দিয়েছে, সেটার জন্য আমাদের অনুমতি দিয়েছে।”

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী সব শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু শিক্ষার্থীদের অনেকে এখনও হলে অবস্থান করছেন।

পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের মধ্যে নিহতদের স্মরণে বিকালে ভিসি চত্বরে গায়েবানা জানাজাও পড়েছেন কয়েকশ শিক্ষার্থী। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোনকারীরা টিএসসিতে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে।

এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে বিকালে টিএসসিতে যান ডিবি কর্মকর্তা হারুন। পরে তিনি যান ভিসি চত্বরে। সেখানে তিনি হল নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

হারুন বলেন, “নির্ধারিত সময়ে যদি হল খালি না হয়, তাহলে আমরা খালি করব। কেউ যদি জোর করে থাকতে চায়, আমরা তাদের ছাড় দেব না।”