শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হজযাত্রী পরিবহনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ

মোহাম্মদ খাইরুল আমিন • 29 মে 2022, 05:33 বিকাল • 291 বার পঠিত
হজযাত্রী পরিবহনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ

কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায়  সুপারিশ করা  হয়েছে যে ,
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় হজ পালন শেষে হাজীদের সৌদি আরবে নেয়া এবং দেশে ফিরিয়ে আনার জন্য সুষ্ঠুভাবে বিমানের শিডিউল গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া ।

পবিত্র হজ পালন উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রীদের পরিবহন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত হজের উদ্দেশ্যে ফ্লাইট কার্যক্রম চলমান থাকবে জানানো হয়।

আরও জানা যায় কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়নাধীন কার্যক্রম সুষ্ঠুভাবে ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার সুপারিশ করে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কমকর্তারা সভায় উপস্থিত ছিলেন।