হজ্জে অংশ নিচ্ছে না এশিয়ার ৪ দেশ
করোনাভাইরাসের কারণে এবার হজ্জে অংশ নিচ্ছে না এশিয়ার চার দেশ- ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্রুনাই। এই চার দেশ হজ্জে অংশ না নেয়ার বিষয়ে এরইমধ্যে ঘোষণা দিয়েছে।
মালয়েশিয়ার নাগরিকদের এ বছর হজ্জ পালনে নিষেধাজ্ঞা জারির কথা নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী কার্যালয়ে দায়িত্বে থাকা ধর্মবিষয়ক কমিটি।
মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া এ বছর নিজ দেশের নাগরিকদের হজ্জযাত্রা বাতিল করে। এতে করে ২ লাখ ২১ হাজার মানুষের হজ্জযাত্রা বাতিল হয়। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো একই রকম সিদ্ধান্ত নিয়েছে ব্রুনাই ও সিঙ্গাপুর।
এদিকে আফ্রিকার সবচেয়ে বড় দেশ নাইজেরিয়াসহ আরো কয়েকটি দেশ এবারের হজ্জে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ অংশ নেবে কিনা এ প্রসঙ্গে ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন, সৌদি আরব তাদের সিদ্ধান্ত সম্পর্কে বাংলাদেশকে জানালে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। বাংলাদেশ থেকে এ বছর হজ্জ করতে সৌদি আরব যাওয়ার কথা ছিল এক লাখ ৩৭ হাজার ১৯৮ জনের। এর মধ্যে ১৭ হাজার ১৯৮ জন সরকারি ব্যবস্থাপনায় এবং এক লাখ ২০ হাজার জন বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়ার কথা ছিল।