শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

হজের উদ্দেশ্যে সৌদি পৌঁছেছেন ৮২৩৩৫ হজযাত্রী,মৃত্যু আরও দুইজনের

আবু তাহের মিসবাহ • 15 জুন 2023, 01:03 দুপুর • 411 বার পঠিত
হজের উদ্দেশ্যে সৌদি পৌঁছেছেন ৮২৩৩৫ হজযাত্রী,মৃত্যু  আরও দুইজনের

এ  বছর সৌদি আরব পৌঁছেছেন ৮২ হাজার ৩৩৫ জন হজযাত্রী। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৭২ হাজার ৯৪৯ জন ও সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ । এখন পর্যন্ত ভিসা ইস্যু করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ২৮১টি ।

 

এ তথ্য জানানো হয়েছে হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে । এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

 

এদিকে হজ পালন করতে গিয়ে আরও দুইজনের মৃত্যু। এর মাধ্যমে এখন পর্যন্ত  ১৯  জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জন পুরুষ ও 3 জন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৬ জন, মদিনায় ৩ জন। সবশেষ ১৪ জুন মারা যাওয়া ব্যক্তির নাম মো. আবুল কাশেম (৪৬) ।