শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 31 জুলাই 2022, 11:01 দুপুর • 515 বার পঠিত
হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজে গিয়ে আরো এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে ২৫ জন এবার বাংলাদেশি মারা গেছেন।  হজ শেষে দেশে ফিরেছেন মোট ৩৯ হাজার ৭০ জন হাজি।

আজ রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গত ১৪ জুলাই থেকে এ পর্যন্ত মোট ১০৯টি ফ্লাইট হাজিদের নিয়ে ঢাকায় পৌঁছেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৯টি, সৌদিয়া এয়ারলাইনসের ৪৫টি ও ফ্লাইনাস এয়ারলাইনস ফ্লাইট পরিচালনা করে পাঁচটি। আগামী ৪ আগস্ট ফেরত হজযাত্রীদের শেষ ফ্লাইট ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

 পবিত্র মদিনা আল-মুনাওয়ারায় মারা যাওয়া হাজি মো. আবু তালেব মোল্লার বাড়ি মেহেরপুর জেলায়। এ নিয়ে হজে গিয়ে মারা গেছেন ২৫ বাংলাদেশি। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও সাতজন নারী।

উল্লেখ্য, গত ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ পালিত হয়। এবার গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইনসে ২৩ হাজার ৯১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী সৌদি গিয়েছিলেন।