শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হজ প্যাকেজ ঘোষণা, এ বছর জনপ্রতি খরচ হবে যত টাকা

মোহাম্মদ খাইরুল আমিন • 01 ফেব্রুয়ারি 2023, 08:51 রাত • 280 বার পঠিত
হজ প্যাকেজ ঘোষণা, এ বছর জনপ্রতি খরচ হবে যত টাকা

 

সরকারিভাবে এ বছর হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে।এবারের হজ প্যাকেজ অনুযায়ী হাজিদের জনপ্রতি খরচ ৬ লাখ ৮৩ হাজার টাকা পড়বে।

 আজ বুধবার সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়। এদিকে সরকারিভাবে গত বছর দুটি প্যাকেজ থাকলেও এবার একটি ঘোষণা করা হয়েছে।

জানা যায় সভা শেষে কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান হজ প্যাকেজ সম্পর্কে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

অন্যথায় ,গত বছর সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১ এ ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ এবং প্যাকেজ ২ এ ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা খরচ হয়েছে। বেসরকারিভাবে এজেন্সিগুলোর ‘সাধারণ প্যাকেজ’ এর মাধ্যমে হজ করতে খরচ হয়েছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।