হজ পালনে থাকছে না বয়সের নিষেধাজ্ঞা : ধর্ম প্রতিমন্ত্রী
মোহাম্মদ খাইরুল আমিন
•
04 অক্টোবর 2022, 05:46 বিকাল
•
384 বার পঠিত
আগামী বছর ৬৫ বছরের বেশি বয়সীদের হজ পালনের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা থাকবে না, হজও পূর্ণ পরিসরে হবে বললেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
আজ মঙ্গলবার সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী আরো বলেন, ৬৫ বছরের বিধিনিষেধের বিষয়টি এবার নাও থাকতে পারে। এ জিনিসটা আমরা এরই মধ্যে জানতে পেরেছি। করোনা পরিস্থিতির উন্নতি হলে এবার বাংলাদেশের পূর্ণ কোটার হজযাত্রীরা সৌদি আরবে হজে যেতে পারবেন।
এ সময় অন্যদের মধ্যে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের সভাপতি উবায়দুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলুর নেতৃত্বে প্রতিনিধি দলের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।