শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

হজ নিরাপত্তায় কঠোর অবস্থানে সৌদি প্রশাসন

মোহাম্মদ খাইরুল আমিন • 12 মে 2026, 04:03 দুপুর • 105 বার পঠিত
হজ নিরাপত্তায় কঠোর অবস্থানে সৌদি প্রশাসন

হজ মৌসুমকে ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর অবস্থানে আছে সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় রেসিডেন্সি পারমিট, হজ কার্ড ও হজ ব্রেসলেট জাল করার অভিযোগে মক্কায় ১৮ জন প্রবাসীকে গ্রপ্তোর করেছে পুলিশ।

সৌদি জননিরাপত্তা বিভাগের বরাত দিয়ে জানা গেছে, গ্রপ্তোরকৃতদের মধ্যে আফগান ও পাকিস্তানি নাগরিক আছেন। অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিক আইনি ব্যবস্থা গ্রহণের পর তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হজ মেৌসুমে অবৈধভাবে প্রবেশ কিংবা নিয়ম ভঙ্গের উদ্দেশ্যে জাল নথিপত্র তৈরির মতো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হচ্ছে। বিশেষ করে হজ কার্ড ও পরিচয়সংক্রান্ত নথি জাল করার ঘটনা হজযাত্রীদের নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বড় ধরনের হুমকি সৃষ্টি করতে পারে বলে মনে করছে প্রশাসন।

এদিকে সৌদি জননিরাপত্তা বিভাগ দেশটির নাগরিক ও প্রবাসীদের প্রতি হজের নিয়মকানুন ও নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি কোনো ধরনের আইন লঙ্ঘন বা সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে।

মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে জরুরি সহায়তার জন্য ৯১১ নম্বরে এবং রাজ্যের অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে যোগাযোগ করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। বিশে্লষকদের মতে, প্রতিবছর লাখো মুসলি্লর সমাগম হওয়ায় হজ ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল রাখতে সেৌদি প্রশাসন প্রযুক্তিনির্ভর নজরদারি ও কঠোর আইন প্রয়োগ অব্যাহত রেখেছে। আর এ ধরনের অভিযান হজের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স' নীতিরই প্রতিফলন।