শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হিউম্যান হলারের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসে আগুন, নিহত ১৭

অনলাইন নিউজ পোর্টাল • 26 মার্চ 2021, 03:11 দুপুর • 151 বার পঠিত
হিউম্যান হলারের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসে আগুন, নিহত ১৭

রাজশাহীতে বাস, মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখি সংঘর্ষে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ মার্চ) দুপুরে নগরীর কাটাখালী থানার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

 

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরক্তি উপকমিশনার গোলাম রহুল কুদ্দুস জানান, দুপুরে কাটাখালীর থানারা মোড়ে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মাইক্রোবাস ও লেগুনার সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসে থাকা ৯ জন দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি আগুনে পুড়ে গেছে।