শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হিলিতে পেঁয়াজের দাম বাড়লো কেজিতে ৭ টাকা

অনলাইন নিউজ পোর্টাল • 28 জুন 2021, 08:47 সকাল • 306 বার পঠিত
হিলিতে পেঁয়াজের দাম বাড়লো কেজিতে ৭ টাকা

লকডাউনের খবরে ক্রেতাদের বাড়তি চাহীদা ও সরবরাহ কম থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের পেয়াজের আড়তগুলোতে মাত্র একদিনের ব্যবধানে পেয়াজের দাম বেড়েছ কেজিতে ৬ থেকে ৭টাকা করে। তবে পেয়াজ কিনতে আসা ক্রেতাদের দাবী বাড়তি চাহীদাকে পুজি করেই ব্যবসায়ীরা পেয়াজের দাম বাড়িয়েছেন।

সরেজমিন হিলি স্থলবন্দরের বিভিন্ন আমদানিকারকদের আড়তগুলো ঘুরে দেখা গেছে, সবগুলো আড়তেই কম বেশী পেয়াজ রয়েছে, সবগুলো আড়তেই পেয়াজ কিনতে আসা ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঠিক যেন পেয়াজ নিয়ে কাড়াকাড়ি অবস্থা বা হাহাকার উঠে গেছে। একদিন আগেও এই আড়তগুলোতে ব্যালেন্সের পেয়াজ কিছুটা নিন্মমানের (ছালউঠানো) বিক্রি হয়েছিল ১৬ থেকে ১৭টাকা কেজি দরে একদিনের ব্যবধানে সেই পেয়াজ এখন বিক্রি হচ্ছে ২৪ টাকা কেজি দরে। তারপরেও পেয়াজ নেই এমন অবস্থা। আর যে ভালোমানের পেয়াজ একদিন আগে বন্দরে ২৩ থেকে ২৪ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল সেই পেয়াজ আড়তে এখন বেড়ে বিক্রি হচ্ছে ৩০টাকা কেজি দরে। একইভাবে হিলি বাজারেও খুচরাতে পেয়াজের দাম ২৪/২৫ টাকা থেকে বেড়ে ৩০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।