হিলি স্থলবন্দর দিয়ে রফতানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত
অনলাইন নিউজ পোর্টাল
•
07 জুন 2021, 08:42 সকাল
•
638 বার পঠিত
হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রফতানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ব্যবসায়ী সংগঠন। বুধবার ( ৯ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। রোববার রাতে রফতানি বন্ধ সংক্রান্ত একটি চিঠির মাধ্যমে বাংলাদেশের হিলির ব্যবসায়ীদের এমন তথ্য দেওয়া হয়েছে।
এদিকে হিলি স্থলবন্দরে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সীমিত আকারে পণ্য আমদানির সিদ্ধান্ত নেয় বাংলাদেশের ব্যবসায়ীরা।
বাংলাদেশের ব্যবসায়ীরা জানিয়েছিলেন, ভারতীয় ট্রাক-চালকেরা স্বাস্থ্যবিধি মানছেন না। তারা করোনার টিকার সনদও দেখাতে পারছেন না। এতে মঙ্গলবার থেকে করোনার টিকার সনদ ছাড়া বাংলাদেশে ঢুকতে পারবেন না। এতে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে আমদানি-রফতানি কার্যক্রম পরিচালনা করতে হবে।