শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

হিলি বন্দরে আজ আমদানি-রপ্তানি বন্ধ

অনলাইন নিউজ পোর্টাল • 30 জানুয়ারী 2021, 10:19 দুপুর • 277 বার পঠিত
হিলি বন্দরে আজ আমদানি-রপ্তানি বন্ধ

হিলি-হাকিমপুর পৌরসভা নির্বাচনের কারণে আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে হিলি বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সেইসঙ্গে হিলি কাস্টমস ও বন্দরের অভ্যন্তরে পণ্য তোলা ও নামানোর কাজও বন্ধ রয়েছে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বলেন, পৌর নির্বচনের জন্য আজ শনিবার (৩০ জানুয়ারি) এ বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। আগামীকাল রবিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ বলেন, আজ শনিবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের অভ্যন্তরে পণ্য তোলা ও নামানোসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।