হিজবুল্লাহর মহাসচিব ফিলিস্তিনিদের বিজয়ে তাদের অভিনন্দন জানিয়েছেন
অনলাইন নিউজ পোর্টাল
•
26 মে 2021, 10:57 দুপুর
•
748 বার পঠিত
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রতিরোধ আন্দোলনের বিজয়ে ফিলিস্তিনি জনগণকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি ইসরায়েলি দখলদারিত্ব থেকে দক্ষিণ লেবানন মুক্ত করার ২১তম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে টেলিভিশনে দেয়া এক ভাষণে এ অভিনন্দন জানান।
হিজবুল্লাহ মহাসচিব বলেন, সাম্প্রতিক গাজা যুদ্ধে যা ঘটেছে তা ছিল ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাসে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। তিনি বলেন, এ যুদ্ধে যা ঘটেছে তা থেকে ইসরায়েলকে এই শিক্ষা নিতে হবে যে, বায়তুল মুকাদ্দাস ও মসজিদুল আকসার বিরুদ্ধে যেকোনও ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেবে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো। তিনি বলেন, প্রতিরোধ যোদ্ধারা এবার গাজাবাসীকে রক্ষা করতে নয় বরং আল-কুদসকে রক্ষা করতে যুদ্ধে জড়িয়েছেন।