শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

হিজাব পরে ভোট দিতে বাধা জার্মানিতে

অনলাইন নিউজ পোর্টাল • 29 সেপ্টেম্বর 2021, 04:54 দুপুর • 286 বার পঠিত
হিজাব পরে ভোট দিতে বাধা জার্মানিতে

জার্মানির পশ্চিমপ্রান্তের শহর ব্যার্গহেইম। নির্বাচনের দিন সেখানেই একটি ভোটগ্রহণ কেন্দ্রে বৈষম্যের অভিযোগ ওঠে। হিজাব পরে এক নারী ভোট দিতে গেলে তাকে বাধা দেয়া হয়। পরে অবশ্য শহরের প্রশাসন জানিয়েছে, ওই নারীকে বাধা দেয়া উচিত হয়নি। তাকে ভোট দিতেও দেয়া হয়। এ ঘটনায় পরে দুঃখ প্রকাশ করে প্রশাসন।

ওই নারীরঅভিযোগ, হিজাব পরে মুখ ঢেকে তিনি ভোট দিতে গেছিলেন। ভোটগ্রহণ কর্মীরা তাকে জানান, হিজাব পরে ভোট দেয়ার নিয়ম নেই। তাকে হিজাব খুলে মুখ দেখিয়ে ভোট দিতে হবে। ভোটগ্রহণ কর্মীদের বক্তব্য ছিল, জার্মানির ভোট দেয়ার আইন অনুযায়ী, ভোটদাতাকে তার পরিচয় স্পষ্ট করতে হবে। কিন্তু হিজাব পরলে মুখ কাপড়ের আড়ালে থেকে যায়। পরিচয় স্পষ্ট হয় না। সে কারণেই ওই ২১ বছরের তরুণীকে প্রথমে বাধা দেয়া হয়েছিল।