শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

হিজাব পরায় শাস্তি পেতে হলো শিক্ষিকাকে

অনলাইন নিউজ পোর্টাল • 14 ডিসেম্বর 2021, 09:55 সকাল • 303 বার পঠিত
হিজাব পরায় শাস্তি পেতে হলো শিক্ষিকাকে

হিজাব পরার অপরাধে এক মুসলিম নারী শিক্ষককে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে  ফরাসি ভাষাভাষী কানাডার প্রদেশ কুইবেকে। বিতর্কিত প্রাদেশিক আইনের ওপর ভিত্তি করে ইসলাম ধর্মীয় পোশাক পরায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।

ফাতেমা আনোয়ারী ছিলেন কুইবেকের চেলসি এলেমেন্টারি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষক। তাকে স্থায়ী চাকরির প্রস্তাব দেয়া হয়েছিল এবং তিনি সে পদে যোগ দিয়ে দায়িত্ব পালন শুরুও করেছিলন। যোগ দেয়ার মাত্র একমাস পর ওই স্কুলের প্রিন্সিপ্যাল আনোয়ারীকে বলেন, হিজাবের কারণে তাকে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। আনোয়ারী একটি সংবাদমাধ্যমকে বলেন, সত্যি কথা বলতে, ওই মুহুর্তে আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। এটি মেনে নেয়া খুবই কষ্টকর ছিল। কুইবেকে বিল ২১ অনুযায়ী, অধিকাংশ সরকারি কর্মকর্তা, নার্স, শিক্ষক, পুলিশ সদস্যরা দায়িত্ব পালনের সময় কোনো ধরনের ধর্মীয় প্রতীক সম্বলিত পোশাক পরতে পারবেন না। এসবের মধ্যে রয়েছে— পাগড়ি, হিজাব, ক্রস ও টুপি।