শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

হিজাব ইস্যুতে পুনরায় উত্তপ্ত কর্নাটক

মোহাম্মদ খাইরুল আমিন • 17 ফেব্রুয়ারি 2022, 11:30 দুপুর • 224 বার পঠিত
হিজাব ইস্যুতে পুনরায় উত্তপ্ত কর্নাটক

হিজাব ইস্যুতে পুনরায় উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের কর্নাটক রাজ্য। বুধবার কর্নাটক রাজ্যের একটি সরকারি কলেজে হিজাব পরিহিত অবস্থায় ঢুকে পড়েন ছাত্রীরা। এ সময় তাদের বাধা দিতে গেলে শুরু হয় প্রতিবাদ। হিজাব ইস্যুতে ভারতীয় আদালতে মামলা চলছে। আপাতত ভারতের কর্নাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবসহ সকল ‘ধর্মীয়’ পোশাক পরে যাওয়া যাবে না বলে অন্তর্বর্তিকালীন নির্দেশ দিয়েছে ভারতীয় হাইকোর্ট।
এরপর বুধবার কর্নাটকের একটি সরকারি কলেজে শুরু হয় ‘হিজাব আন্দোলন।’ সকালে হিজাব ও বোরখা পরে উত্তর কর্নাটকের বিজয়পুরার পিইউ কলেজে উপস্থিত হন মুসলিম ছাত্রীরা।
কিন্তু, তাদের ক্লাস করতে দেয়নি কলেজ কর্তৃপক্ষ। এরপরে শিক্ষক ও ছাত্রীদের মধ্যে উত্তপ্ত বাদানুবাদের একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে।