শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হেঁটে বা সাইকেলে চড়ে পদ্মা সেতু পার হওয়া যাবে না

মোহাম্মদ খাইরুল আমিন • 30 মে 2022, 07:46 বিকাল • 350 বার পঠিত
হেঁটে বা সাইকেলে চড়ে পদ্মা সেতু পার হওয়া যাবে না

হেঁটে বা সাইকেলে চড়ে কেউ পদ্মা সেতু পার হতে পারবেন না। আজ সোমবার এই কথা জানিয়েছেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেতু ও সড়ক) শাহ মো. মুসা। 

তিনি বলেন, ‘‘পদ্মা সেতুতে হেঁটে পার হওয়ার কোনো সুযোগ নেই। এ ছাড়া কেউ সাইকেলে চড়েও সেতু পার হতে পারবে না।’’

তিনি বলেন, কোন যানবাহন সেতু পার হতে চাইলে কতো টোল দিতে হবে তা আগেই জানানো হয়েছে। এর মধ্যে সাইকেল নেই। 

পদ্মা সেতুর টোল: মোটরসাইকেল ১০০ টাকা, কার ও জিপ ৭৫০ টাকা, পিকআপ এক হাজার ২০০ টাকা, মাইক্রোবাস এক হাজার ৩০০ টাকা। ছোট বাস (৩১ আসন বা এর কম) এক হাজার ৪০০ টাকা, মাঝারি বাস (৩২ আসন বা এর বেশি) দুই হাজার টাকা এবং বড় বাস (৩ এক্সেল) দুই হাজার ৪০০ টাকা। 

ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) এক হাজার ৬০০ টাকা, মাঝারি ট্রাক (৫ টনের অধিক থেকে ৮ টন পর্যন্ত) দুই হাজার ১০০ টাকা, মাঝারি ট্রাক (৮ টনের অধিক থেকে ১১ টন পর্যন্ত) দুই হাজার ৮০০ টাকা, ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) পাঁচ হাজার ৫০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) ছয় হাজার টাকা।