শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদি ইন্তেকাল করেছেন

অনলাইন নিউজ পোর্টাল • 29 নভেম্বর 2021, 06:23 বিকাল • 359 বার পঠিত
হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদি ইন্তেকাল করেছেন

রাজধানীর বেসরকারি হাসপাতাল ল্যাবএইডে  চিকিৎসাধীন অবস্থায় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদি ইন্তেকাল করেছেন।

সোমবার দুপুর ১২টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। তিনি ঢাকার খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম ছিলেন।

ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মাওলানা খালিদ বিন নূর।

গতকাল শনিবার তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার ছেলে মাওলানা রাশেদ বিন নূর বলেছিলেন, তার বাবা অতিমাত্রায় দুশ্চিন্তা ও বিশ্রামহীনতার কারণে হঠাৎ স্ট্রোক করেন। এরপর তাৎক্ষণিক চিকিৎসার জন্য রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।