শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

হেফাজত মহাসচিব নূর হোছাইন কাসেমীর অবস্থা সংকটাপন্ন

অনলাইন নিউজ পোর্টাল • 12 ডিসেম্বর 2020, 02:37 দুপুর • 1,103 বার পঠিত
হেফাজত মহাসচিব নূর হোছাইন কাসেমীর অবস্থা সংকটাপন্ন

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহ-সভাপতি ও আল হাইআতুল উলয়া বোর্ডের কো-চেয়ারম্যান, হেফাজতে ইসলামীর মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমীর শারীরিক অবস্থা সংকটাপন্ন।

শনিবার (১২ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় নূর হোছাইন কাসেমীর প্রেস সেক্রেটারি মুনির আহমেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হুজুরের শারীরিক অবস্থা শুক্রবার (১১ ডিসেম্বর) রাত থেকে খারাপের দিকে গেছে। সকালে আরও বেশি সংকটাপন্ন। এ অবস্থায় আল্লাহ রব্বুল আলামীনের দিকে আমরা তাকিয়ে আছি। সুস্থ করার মালিক আল্লাহ।  

গত ১ ডিসেম্বর শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থতাবোধ করলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

নূর হোছাইন কাসেমীর ঠাণ্ডা ও শ্বাসকষ্ট থাকলেও কয়েক দফা করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল এসেছে বলেও জানান মুনির আহমেদ।

পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার রোগমুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে।