হেফাজত আমির বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন
সারা দেশে ও বিশেষ করে চট্টগ্রামে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী।
রোববার বিকালে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে হেফাজত আমির এ আহ্বান জানান।
তিনি বলেন, সারা দেশের বিভিন্ন স্থানে বন্যা বিশেষ করে চট্টগ্রাম ও নদীর তীর ঘেঁষে অবস্থিত উপজেলাগুলোতে বন্যা অতীতের চেয়ে ভয়াবহ। তাছাড়া বন্যার পানিতে ভেসে ধ্বংস হয়ে গেছে গুরুত্বপূর্ণ অনেক অবকাঠামো। নদীর পানি এখনও প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ওপর দিয়ে । অধিকাংশ বাড়িঘর পানিতে ডুবে গেছে বন্যাকবলিত গ্রামগুলোর ।
এই ব্যাপারে জরুরিভিত্তিতে ত্রাণ তৎপরতা শুরু করার প্রয়োজনীয় সাহায্য সহায়তা ব্যবস্থা গ্রহণের জন্য দেশবাসী ও তৌহিদি মুসলমান জনতাকে দৃষ্টি আকর্ষণ করছি। সে সঙ্গে হেফাজত আমির অনুরোধ জানান বিভিন্ন সাহায্য সংস্থা ও সমাজের দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার ।