শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হবিগঞ্জে সদর হাসপাতালে স্ক্যানু ইউনিটে আগুন,ঝুঁকিতে ৪৮ নবজাতক

মোহাম্মদ খাইরুল আমিন • 02 নভেম্বর 2022, 10:19 দুপুর • 512 বার পঠিত
হবিগঞ্জে সদর হাসপাতালে স্ক্যানু ইউনিটে আগুন,ঝুঁকিতে ৪৮ নবজাতক

হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নবজাতকদের বিশেষায়িত সেবাকেন্দ্রে (স্ক্যানু) ভয়াবহ ভাবে আগুন লাগে। এ ঘটনায় অচল হয়ে পড়েছে নবজাতকের চিকিৎসায় ব্যবহৃত ১১টি রেডিয়াম ওয়ার্মার।

রাত ৮টায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে গত (১ নভেম্বর)এ অগ্নিকাণ্ড ঘটে। ফলে স্ক্যানুর ভেতরে থাকা ৪৮টি নবজাতককে সেখান থেকে স্থানান্তর করতে হয়েছে।
 
জানা যায় ,রাত ৮টায় হঠাৎ স্ক্যানু ইউনিটে বৈদ্যুতিক মিটার বোর্ডে আগুন লেগে যায়। এ সময় ১১টি রেডিয়াম ওয়ার্মার বন্ধ হয়ে গেলে সেখানে থাকা ৪৮টি নবজাতক ঝুঁকিতে পড়ে। পরে দ্রুত তাদের হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডসহ বিভিন্ন স্থানে স্থানান্তর করা হয়। এর মধ্যে একটি নবজাতকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মোমিন উদ্দিন চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের পর নবজাতকদের স্থানান্তরিত করা হচ্ছে। শিগগিরই প্রয়োজন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।