হবিগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং মাধবপুরে পানিতে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।গত বুধবার বানিয়াচং উপজেলা সদরের দেশমুখ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো বানিয়াচং উপজেলা সদরের দেশমুখ্যপাড়া গ্রামের নুর মিয়ার মেয়ে তাছফিয়া আক্তার (৯) ও নুরফল মিয়ার মেয়ে নুসরাত আক্তার (৮)। তারা দুজন একে অপরের চাচাতো বোন। নিহত অপর শিশু মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের দুলাল মিয়ার মেয়ে লামিয়া আক্তার (২)।
বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন জানান,গত বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে যায় তাছফিয়া ও নুসরাত। এ সময় তারা পুকুরের পানিতে ডুবে যায়। আর দুলাল মিয়ার মেয়ে লামিয়া আক্তার খেলার একপর্যায়ে পুকুরে পড়ে যায় ,পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ পুকুরে ভাসতে দেখে, স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।