শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হবিগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 20 মে 2022, 03:20 দুপুর • 208 বার পঠিত
হবিগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার রাঢ়িশাল গ্রামে বজ্রপাতে আলমগীর হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় এই ঘটনা ঘটে।  

আলমগীর ওই গ্রামের মসকুদ আলীর ছেলে।

লাখাই থানার ওসি সাইদুর রহমান জানান- বৃহস্পতিবার রাতে ঝড়সহ ব্যাপক বৃষ্টিপাত হয়। এ সময় আলমগীর স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার সময় বাড়ির সামনে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়।