শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 09 মার্চ 2025, 02:00 দুপুর • 138 বার পঠিত
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। সে চুনারুঘাট উপজেলার লালচান বাগাগ এলাকার খালেক মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির।

স্থানীয়রা জানান, আজ রোববার সকাল ৯টার দিকে পলাশ মিয়া তার বাড়িতে বৈদ্যুতিক মটর দিয়ে পানি দেয়ার সময় অবসাবধানতায় বিদ্যুতায়িত হয়ে আহত হয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।