শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 18 নভেম্বর 2024, 03:57 দুপুর • 125 বার পঠিত
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর ও তার ছেলের মৃত্যু হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার গয়াহরি গ্রামে এ ঘটনা ঘটে বলে নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন জানান।

মৃতরা হলেন- নবীগঞ্জ পৌরসভার গয়াহরি গ্রামের দুর্গা চরণ দেবের স্ত্রী অনিমা দেব (৭০) ও ছেলে নিপেশ চন্দ্র দেব (৪৫)।

অনিমার আরেক ছেলে প্রাণেশ চন্দ্র দেব নবীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর।

মা-ছেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গয়াহরি গ্রামসহ আশপাশ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “সকালে অনিমা বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় মাকে বাঁচাতে নিপেশ এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

“পরে পরিবারের লোকজন মা-ছেলেকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।”

মৃতদের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে হয়েছে বলে জানান তিনি।